,

ঢাকার মোড়ে মোড়ে চলছে তল্লাশি

news-image

জবি প্রতিনিধি : বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকেছে রাজধানী ঢাকা। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে সড়কে পথচারী চলাচলও রয়েছে সীমিত।

আজ শনিবার সরেজমিনে পুরান ঢাকার সদরঘাটসহ শ্যাম বাজার, শাখারী বাজার, লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার কোতয়ালী, সূত্রাপুর বংশাল ঘুরে দেখা যায়, প্রতিটি পয়েন্টে পুলিশের মহড়া এবং চেকপোস্ট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আরমান হোসেন। নাইট ডিউটি শেষ করে ভোরে বাড়িতে ফিরছিলেন। পথে বাংলাবাজার ব্রিজের নিচে পড়েন পুলিশি তল্লাশির মুখে। তিনি জানান, ‘রাতে অফিসে ঘুমানোর জন্য সঙ্গে কাথা রাখি। কাথা নিয়ে পুলিশ পাঁচমিনিট জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে।’

সদরঘাটের কাপড় ব্যবসায়ী তাহের উদ্দীন বলেন, ‘সকালে দোকান খুলতে আসলে কয়েক দফা জেরার মুখে পড়তে হয় তাকে।’

এ বিষয়ে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী জানান, ‘সংঘাতের সংকায় রাতে জরুরি আলোচনায় সকাল থেকে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি সাপেক্ষে যানচলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্যই এই বিশেষ নিরাপত্তা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় চেকপোস্টের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক হাসান মাতব্বর। তিনি বলেন, ‘আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে আছি। এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্যই চেকিং চলছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির