,

প্রকাশ্যে মাহির বেবি বাম্পের ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তিনি। বর্তমানে স্বামীসহ অবকাশ যাপনে কক্সবাজারে অবস্থান করছেন নায়িকা। সেখান থেকেই নিজের বেবি বাম্প স্পষ্ট করলেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাহির ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে বহুতল এক ভবনের রুমে দাঁড়িয়ে আছেন মাহি ও রাকিব। তাদের দৃষ্টি আটকে আছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। অবশ্য এই দম্পতির রোমান্টিক ছবিরও দেখা মেলে। মায়াভরা দৃষ্টিতে একে অপরের দিকে অপলক তাকিয়ে দুজন। বেশ ঢিলেঢালা পোশাক পরলেও সেই ছবিগুলোতে স্পষ্ট মাহির বেবি বাম্প।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তানের নাম প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন, ‘আমার মেয়ে হলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা মুশফিক

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী