,

এ ধরনের ম্যাচে এই রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত না: মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে ডাচদের বিদায় করে আসরটির সেমিফাইনালে উঠে গেলেন লিওনেল মেসিরা।

তবে এই ম্যাচে নেতিবাচকভাবে আলোচনায় এসেছে রেফারিং। ম্যাচ শেষে রেফারি মাতেও লাহোজকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি।

স্প্যানিশ এই রেফারি গতকালের ম্যাচে ১৯টি কার্ড দেখান। এই ১৯টি কার্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। এ ম্যাচে লাল কার্ড দেখেছেন নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রাইস। ম্যাচের ১২৮ মিনিটে টাইব্রেকার চলাকালীন লাল কার্ড দেখেন তিনি। এদিন লিওনেল মেসিকেও কার্ড দেখান রেফারি। তিনি মোট ৪৮ বার তিনি ফাউলের বাঁশি বাজিয়েছেন।

ম্যাচ জেতার পর রেফারির প্রতি নিজের অসন্তোষ জানিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয় ফিফার এই রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না। কারণ তিনি এটার যোগ্যই না।’

মেসি বলেন, ‘অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।’

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ক্ষুব্ধ স্প্যানিশ এই রেফারিতে। তিনি বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই জেদি। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর