,

রুশ-মার্কিন বন্দিবিনিময়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। বিনিময়ে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউটকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। খবর বিবিসির।

গ্রিনারের বিনিময়ে ভিক্তরকে মুক্তি দেওয়া নিয়ে পশ্চিমা মানবাধিকারকর্মীরা প্রশ্ন তুলেছিলেন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কয়েক মাস ধরে দরকষাকষি চলছিল। শেষ পর্যন্ত আলোচিত এই বন্দি বিনিময় সম্পন্ন হলো।

গ্রিনারের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত, সমর্থক, প্রিয়জন ও মার্কিন কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেন। তাকে দেশে ফেরাতে কয়েক মাস ধরে প্রচার চালানো হচ্ছিল। গাঁজার নির্যাস বহনের অভিযোগে গ্রিনারকে গত ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে কারাদ- দেওয়া হয়। রুশ বার্তা সংস্থাগুলো জানায়, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিমানবন্দরে এই বন্দি বিনিময় হয়। অলিম্পিকে দুবার স্বর্ণপদক জিতেছেন মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনার।

বন্দি বিনিময়ের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে বলেছেন, গ্রিনার এখন নিরাপদ আছেন।’ বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বাউট দেশে ফিরেছেন। রুশ টিভিতে দেখানো হয়, মস্কোর তুষার-আবৃত একটি টারমাকে উড়োজাহাজ থেকে নামছেন বাউট। এ সময় তার মা ও স্ত্রী তাকে জড়িয়ে ধরেন। ফুল দিয়ে বরণ করে নেন।

অনুসন্ধানী সাংবাদিক ডগলাস ফারাহ ও স্টিফেন ব্রাউনের লেখা ‘মার্চেন্ট অব ডেথ’ বইটি লেখা হয়েছিল বাউটকে নিয়ে। ধারণা করা হয়, ২০০৫ সালে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র ‘লর্ড অব ওয়ার’-এ নিকোলাস কেজ যে চরিত্রে অভিনয় করেছিলেন, তা বাউটের জীবন ঘিরে নির্মাণ করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর