,

নৌকায় আন্দামান সাগর পাড়ি দেওয়ার সময় নিখোঁজ ১৬০ রোহিঙ্গা

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার সময় নিখোঁজ হয়েছেন ১৬০ রোহিঙ্গা শরণার্থী। তারা যে নৌকায় যাচ্ছিলেন, তার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই এমনটা ঘটেছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

শরণার্থীদের মধ্যে একজন ‘হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (আরএইচআরআই)’ এর সঙ্গে যোগাযোগ করে মাঝসমুদ্রে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিলেন।

সেই অবস্থান দেখে বোঝা গেছে, জাহাজটি আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দোনেশিয়ার আচেহের দিকে চলে যাচ্ছে। শরণার্থীদের মধ্যে নারী ও শিশু মিলিয়ে ১২০ জন এবং ৪০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন বলে আরএইচআরআই সূত্রে জানা গেছে।

আরএইচআরআই-এর ডিরেক্টর সাব্বের কিয়াও মিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বুধবার আমাদের সঙ্গে ওদের শেষ বার যোগাযোগ হয়েছিল। আমাদের কাছে আর ওদের বিষয়ে কোনো খবর নেই। আমরা সমুদ্রের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে ওই শরণার্থীদের দেখতে পেলে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছি।

তবে ইউনিফাইড আন্দামান ও নিকোবর কমান্ডের মুখপাত্র জানিয়েছেন যে, তাদের কাছে কোনো তথ্য নেই।

আরএইচআরআই-এর দেওয়া অবস্থান থেকে মনে হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভারতীয় জলসীমার বাইরে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির