,

আগের শর্তেই গোলাপবাগে বিএনপিকে অনুমতি: ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনবিার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির সমাবেশ ঘিরে কোনো ধরনের হামলার শঙ্কা আছে বলে আমরা মনে করি না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে কাজ করছেন। আগের শর্তেই গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।’

বিকেল সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির ডিবির প্রধান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি প্রতিনিধিদল আমাদের কাছে কমলাপুর স্টেডিয়াম মাঠ আর মিরপুর বাঙলা কলেজের মাঠের কথা বলেছিলেন। এরপর তারা আজ ঢাকায় সমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের কথা বলেন ও আবেদন করেন। আমরা এ বিষয়ে ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে কথা বলে অনুমতি দিয়েছি।’

এর আগে দুপুরে ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীকালে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে।’

ডিএমপি কমিশনার জানান, মাঠ সমাবেশ করার জন্য উপযুক্ত, নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু আছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করে অনুমতি দেওয়া হবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে গণসমাবেশের অনুমতি দেয় ডিএমপি। গত ২৯ নভেম্বর ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত এক স্বারকে এ অনুমতি দেওয়া হয়। এটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো হয়েছে। তবে নয়াপল্টনেই সমাবেশ করবে বলে জানায় বিএনপি। এরই মধ্যে গত বুধবার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন ও বহু আহত হন।

ওই দিন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করে বিএনপি।

ভেন্যু জটিলতায় সরকারের পক্ষ থেকে টঙ্গীর ইজতেমা মাঠ ও পূর্বাচলের বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার প্রস্তাব দেয় ডিএমপি। অন্যদিকে, শান্তিনগর ও আরামবাগ মাঠে সমাবেশ করতে চায় বিএনপি।

গতকাল ডিএমপির পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম। রাতে বিএনপি নেতারা মাঠ দুটি পরিদর্শনও করেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে বলে মধ্যরাতে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ কথা জানানোর কয়েক ঘণ্টা পর তাকে রাজধানীর শাহজাহাপুরেরর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কাছাকাছি সময়ে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির