,

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৩ বছর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদরহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুটওভার ব্রিজের নিচে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ওই যুবক।

এসআই আরও উল্লেখ করেন, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নামপরিচয় কিছুই জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির