,

ফিরে যাচ্ছেন রোহিত, ভারতকে নেতৃত্ব দেবেন কে?

news-image

অনলাইন ডেস্ক : আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে রোহিত শর্মার। তৃতীয় ও শেষ ম্যাচের আগেই দেশে ফিরে যাবেন ভারত অধিনায়ক। তার পরিবর্তে শেষ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

এখন প্রশ্ন হচ্ছে টেস্টে রোহিত খেলতে পারবেন কি? আর খেলতে না পারলে লাল বলে ভারতকে নেতৃত্বই দেবেন কে?

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারায় বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় সিরিজ জয়।

ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান রোহিত। পরে তাকে হাসপাতালে যেতে হয়। স্ক্যান করে অবশ্য ফিরে আসেন। কিন্তু দলের ব্যাটিংয়ের সময় ওপেন করতে নামেননি।

রোহিতের পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করেন বিরাট কোহলি। পরে দলের হার বাঁচাতে ব্যাট করতে নামতে বাধ্য হন রোহিত। নয় নম্বরে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান রোহিত দেশে ফিরে যাচ্ছেন। তবে টেস্টে খেলতে পারবেন কি-না তা নিশ্চিত করতে পারেননি, ‘বৃহস্পতিবারই রোহিতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। তার পরেই বোঝা যাবে টেস্ট সিরিজ খেলার জন্য ও ফিরতে পারবে কি না। আমি নিশ্চিত নই। এত দ্রুত মন্তব্য করাও সম্ভব নয়। শুধু এটুকুই বলব, পরের ম্যাচে ও খেলতে পারবে না।’

ওয়ানডের মতো টেস্টেও ভারতের সহ-অধিনায়ক রাহুল। রোহিত না খেলতে পারলে রাহুলকেই তাই টেস্টের নেতৃত্বে দেখা যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির