,

‘মাতৃত্ব’ আলিয়ার জীবনে যে পরিবর্তন এনেছে

news-image

বিনোদন ডেস্ক : মা হওয়ার এক মাসের মাথায় বলিউড নায়িকা আলিয়া ভাট অনুভব করছেন ‘মাতৃত্ব’ তার দৃষ্টিভঙ্গি ‘বদলে’ দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে মা হওয়ার পর জীবনের বাঁক বদলের নানা কথা তুলে ধরেছেন আলিয়া।

তিনি বলেন,‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’

এই প্রসঙ্গেই আলিয়ার থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন,‘আমি যেভাবে কোনও চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না। তবে মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।

এই বছরটা আলিয়ার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনই অন্যদিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার সিনেমা। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। এছাড়া প্রযোজনা করেছেন ‘ডার্লিংস’ সিনেমাটি, যা নেটফ্লিক্সে বেশ ভালো চলেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯