,

বিএনপির কার্যালয়ে যেতে মির্জা ফখরুলকে পুলিশের বাধা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাধা দিয়েছে পুলিশ। নয়াপল্টনের পাশে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে পুলিশ তাকে আটকে দেয়।

পুলিশের বাধা পেয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নসাৎ করতে সরকারের হীন পরিকল্পনা। এ চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক অধিকার না থাকলে কীভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না।’

মির্জা ফখরুল সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেযার দাবি জানান। তিনি দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও হত্যার তদন্তের দাবি করেন। এ সময় আগামী ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে করত সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

গতকাল বুধবার পুলিশ ও বিএনপির সংঘর্ষের পর নয়াপল্টনে ছুটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে গতকালও কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টা বসে থেকে ভেতরে ঢুকতে না পেরে তিনি চলে যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির