,

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদকপ্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জেল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব করা হয়েছে। তিনি আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

মুখ্য সচিব হিসেবে কায়কাউসের মেয়াদ ৯ ডিসেম্বর শেষ হবে বলে মন্ত্রণালয় এই পরিবর্তন করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জেলকে তার আগের পদ থেকে বদলি করা হয়েছে।

একটি পৃথক গেজেটে মন্ত্রণালয় জানায় কায়কাউসকে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুখ্য সচিব হওয়ার আগে তোফাজ্জেল ২০২১ সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কাজ করেছিলেন। তিনি ২০২১ সালে ২৯ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির