,

ইনচার্জের মাথা ফাটালেন পুলিশ সদস্য

news-image

সিলেট ব্যুরো : শটগানের আঘাতে সিলেটে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) মাথা ফাটিয়েছেন নায়েক পদমর্যাদার এক পুলিশ সদস্য। তুচ্ছ ঘটনা নিয়ে পুলিশ লাইনসের ভেতর এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র সুদীপ দাস জানান, পুলিশ সদস্যদের পরিশ্রম অনেক বেশি। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয় ফোর্সদের। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সিলেট মহানগর পুলিশের সদস্যরা শৃঙ্খলা মেনে, নিয়মের মধ্যে থেকে কাজ করছেন।

জানা যায়, গত ৩ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ লাইনসে এএসআই মো. রুবেল মিয়ার নেতৃত্বে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়। পরবর্তী সময়ে স্ট্যান্ডবাই পার্টি ফল-ইন করতে গিয়ে নায়েক প্রনজিতকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যান্ডবাই পার্টির ইনচার্জ জানান।

প্রনজিতকে এলপি গেটের পাশে দেখা গেছে বলে জানান ইনচার্জ রুবেল মিয়া। পরে নায়েক প্রনজিতকে ডেকে আনার জন্য নায়েক শরীফ মিয়াকে পাঠিয়ে দেন তিনি। প্রনজিত ফিরে স্ট্যান্ডবাই পার্টির ইনচার্জ রুবেল মিয়ার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন প্রনজিত তার নামে ইস্যু করা শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ৬ ডিসেম্বর এসএমপির উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন স্বাক্ষরিত এক আদেশে এএসআই মো. রুবেল মিয়া ও নায়েক প্রনজিতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ঘটনাটিকে দুঃখজনক জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯