,

শ্রাবন্তীর বিরুদ্ধে তৃতীয় স্বামী রোশনের মামলা

news-image

বিনোদন ডেস্ক : টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদের মামলায় নতুন মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন রোশন।

মামলা চলাকালীন কোনো ব্যক্তি মিথ্যা বক্তব্য দিলে তার বিরুদ্ধে মামলা করা যায়। প্রশ্ন হল হঠাৎ এই অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন কেন? বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসংগতি।

অভিনেত্রীর সাবেক স্বামীর অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর।

উল্লেখ্য, রোশন সিংয়ের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। এটি ছিল তার তৃতীয় বিয়ে। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোশন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির