,

ঘুমন্ত অবস্থায় পুড়ে কনস্টেবলের মৃত্যু

news-image

হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন রুবেল আহমদ (৩২) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য। আজ মঙ্গলবার ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত রুবেল সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তিনি জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী অতীন্দ্র কুমার জানান, বৈদ্যুতিক শট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে রুবেল আহমেদের পুরো শরীর পুড়ে গেছে। ঘরটি আধাপাকা টিনশেড ছিল। সেটিও পুরোপুরিভাবে পুড়ে গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, রুবেল ২ নম্বর পুল এলাকার সিরাজ মিয়ার বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোর ৬টায় কক্ষটিতে আগুন লাগলে তার শরীরের শতভাগ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের কক্ষে থাকা অন্য পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহ দেখতে পান।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি মো. গোলাম মর্তুজা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯