,

‘মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান শেখ হাসিনা’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল জনপ্রিয় নেতা ও সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী কত ঘণ্টা ঘুমান সে বিষয়েও কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে যার ঘুম হয় না। জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ ঘুমান। তিনি বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। বয়স হয়েছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ। (বিএনপির) ৮টা সমাবেশ একত্রিত করলে (আওয়ামী লীগের) চট্টগ্রামের সমাবেশের সমান হবে।’

প্রধানমন্ত্রী দেশের মানুষকে টিকা দিয়েছেন বিনা পয়সায়, সংকট সামলেছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। উন্নত বিশ্বে মূল্যস্ফীতি ১০ শতাংশ। আজকে বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশ থেকে নেমে সর্বশেষ ৮ দশমিক ৮৫ শতাংশ। রপ্তানি আয় বেড়ে যাচ্ছে।’

‘যুদ্ধের প্রতিক্রিয়া সারা বিশ্বে প্রভাব ফেলেছে। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক পথে আছেন, সব সামলিয়ে যাচ্ছেন’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ তুলে সেতুমন্ত্রী বলেন, ‘জবাব দিতে হবে। এই খুনিদের কারা পুরস্কৃত করল, এই খুনিদের কারা নিরাপদে বিদেশে যাওয়ার অনুমতি দিল, বিদেশি দূতাবাসে চাকরি দিল। কে? জিয়াউর রহমান। এই খুনিদের বিচার হবে না, এই মর্মে আইন করল। কে? সেনাপতি জিয়াউর রহমান।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির