,

অজু করতে গিয়ে পানি ডুবে তরুণের মৃত্যু

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অজু করতে গিয়ে পানি ডুবে সুজন মিয়া(১৯) নামের এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সুজন মিয়া সিলেট শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে যান। পরে খোঁজাখুজি করে আজ দুপুরে পুকুর থেকে সুজন মিয়ার লাশ খুঁজে পায় স্থানীয়রা।

পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না