,

বলের আঘাতে হাসপাতালে মোসাদ্দেক

news-image

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় বলের আঘাতে আহত হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। আজ সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

সিলেটে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল ও ভারতের ‘এ’ দল। চার দিনের এই ক্রিকেট ম্যাচ শুরুর আগের দিন ঊরুতে বলের আঘাত লাগায় মোসাদ্দেককে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্ধারিত হাসপাতাল নগরের সোবহানীঘাট আল হারামাইনে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, অনুশীলন চলাকালে একটি বল ঊরুতে সজোরে আঘাত করলে মোসাদ্দেক হোসেন আহত হন। হাসপাতালে তার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) করা হয়। পরীক্ষার পর তিনি হাসপাতাল থেকে চলে যান।

বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন, মোসাদ্দেককে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে রুমে চিকিৎসা চলছে। আঘাতের কারণে তিনি আগামীকাল খেলতে পারবেন কি না, এখন বলা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির