,

জাপান-ক্রোয়েশিয়া সমতায়, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও ক্রোয়েশিয়া। যেখানে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময় শেষে ১-১ গোলে সমতায় রয়েছে জাপান-ক্রোয়েশিয়া। ফলে আসরে প্রথমবারের মতো খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

সোমবার আল জনুব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে নির্ধারিত সময়ে বল পজিশনে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া। তবে দারুণ খেলে প্রথমার্ধের শেষে লিড নেয় জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো জাপান। ওয়াতারু এনদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে ডিফেন্ডার শোগো তানিগুচির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

তবে প্রতিপক্ষের ভুলে নবম মিনিটে ক্রোয়েশিয়ার সামনে সুযোগ আসে। জাপানের ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান ইভান পেরিসিচ। বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে এই ফরোয়ার্ডের নেওয়া শট গোলরক্ষক শুইচি গোন্দা ঠেকিয়ে দেন।

ম্যাচের ১৩তম মিনিটে আরও একটি সুযোগ পায় জাপান। ডান দিক থেকে বক্সে দারুণ বল বাড়ান জুনিয়া ইতো। ছুটে গিয়ে স্লাইডে বলে পা ছোঁয়াতে পারেননি ফরোয়ার্ড দাইজেন মায়েদা।

অবশেষে ম্যাচের ৪৩তম মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। কর্নার থেকে দোয়ান ক্রস করেন। সেখান থেকে ইয়োশিদা হেড করলে বল পান মায়েদা। পরে শট করে গোলে পরিণত করেন মায়েদা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৫৫তম মিনিটে লোভরেনের ক্রসে জোরাল হেডে গোল করেন ইভান পেরিসিচ।

ম্যাচের নির্ধারিত সময়ে দুদল আরও কিছু চেষ্টা চালালেও কোনো গোল হয়নি। পরে রেফারি অতিরিক্ত সময়ে খেলার বাঁশি বাজান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯