,

একই যুবকে মজলেন যমজ বোন

news-image

অনলাইন ডেস্ক : এক যুবককে বিয়ে করলেন যমজ বোন। এমনই ঘটনা ঘটল ভারতের সোলাপুরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই সেই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, সোলাপুরের আকলুজ গ্রামের যমজ বোন পিঙ্কি ও রিঙ্কিকে দেখতে অনেকটা একইরকমের। পেশাগত দিক থেকেও মিল আছে। দু’জনই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বইয়ে কাজ করেন দুই বোন। চট করে বোঝা যাবে না, কে রিঙ্কি আর কে পিঙ্কি। এরইমধ্যে দুইজনেরই একই যুবককে মনে ধরে। সেইমতো অতুল নামে ওই যুবককে একইসঙ্গে বিয়ে করেন যমজ বোনেরা।

মারাঠি সংবাদমাধ্যম মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দুই বোনের বাবা মারা যান। তারপর থেকে মায়ের সঙ্গে থাকতেন দুই বোন। এরই মধ্যে দুই বোন এবং মা অসুস্থ হয়ে পড়েন। সেইসময় অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতেন তারা। তখনই দুই বোনেরই অতুলকে মনে ধরে। তারপরই জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির