,

রাজউকের ৬৭ জনকে লটারির মাধ্যমে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : সেবার মান বাড়াতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬৭ জন ইমারত পরিদর্শককে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। তারা তিন থেকে ৯ বছর একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ সোমবার বেলা ১০টায় রাজউকের মতিঝিল কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে সঙ্গে সঙ্গে অফিস আদেশ স্বাক্ষর করে তা জারি করা হয়েছে।

রাজউক পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে নতুন পদায়িত পরিদর্শকদের আগামী ৮ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘আমরা জনগণের চাহিদামতো সেবা দিতে পারছি না। এজন্য লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে।’

লটারির মাধ্যমে বদলি হলে তাদের কর্মস্পৃহা বাড়বে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘তারা মনে করবেন, তাদের ইচ্ছাকৃত বদলি করা হয়নি। এর ফলে তারা কাজ একটু উৎসাহিত হবে। সব জোনে একই ধরনের কাজ থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির