,

অবশেষে ইরানে নীতি পুলিশ বিলুপ্ত

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে পিছু হটলো ইরান। দুই মাসের বেশি সময় ধরে চলা নজিরবিহীন বিক্ষোভের মুখে শেষমেশ নীতি পুলিশকে বিলুপ্ত করল দেশটি। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি বলেন, এই বাহিনী যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে বাতিল করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বিচার বিভাগের সঙ্গে নীতি বাহিনীর কিছুই করার নেই, তবে বিচার বিভাগ সম্প্রদায়িক স্তরে আচরণগত ক্রিয়াকলাপ নিরীক্ষণ অব্যাহত রাখবে।

তবে এর আগে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ইরানের কর্মকর্তারা বারবার নীতি বাহিনী ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন।

গত ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে নীতি পুলিশের হাতে গ্রপ্তার হন মাসা আমিনি (২২)। এর তিন দিন পর তিনি পুলিশি হেফাজতে মারা যান। বহু ইরানি ও পরিবারের দাবি আমিনির পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই দাবি অস্বীকার করে। এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালীন দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে চার শতাধিক ব্যক্তি নিহত হন বলে দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের সংখ্যা ২ শতাধিক। টানা দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নীতি পুলিশকে বিলুপ্ত করতে বাধ্য হলো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির