,

পর্ন অভিনেত্রী কিনা জানতে চেয়ে সাংবাদিককে প্রশ্ন

news-image

অনলাইন ডেস্ক : সংবাদ সংগ্ৰহের জন্য পৃথিবীর বহু দেশ থেকে বহু ক্ৰীড়া সাংবাদিক কাতার গেছেন। সেখানে গিয়ে হেনস্থার শিকার হলেন ব্ৰাজিলের নারী সাংবাদিক ইসাবেল কোস্তা। ব্রাজিলের খবর করছেন তিনি। কাতারে পৌঁছনোর পর থেকে তাকে ফলো করা হচ্ছে, তার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করা হচ্ছে। কিন্তু ব্রাজিল-ক্যামরুন ম্যাচের দিন সব সীমা ছাড়িয়ে যায়। তাকে রীতিমতো প্রশ্ন করা হয়, তিনি পর্ন ছবিতে অভিনয় করেন কিনা। এ ঘটনার পর থেকে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। যে দুইজন ব্যক্তি তাকে অনুসরণ করছিল তাদের ভিডিও পোস্ট করেছেন। টুইটারে তিনি বলেছেন- এটা প্ৰথম বা দ্বিতীয় বার নয়, পৌঁছনোর পর থেকে তাকে অনুসরণ করা হচ্ছে। তার ছবি তোলা হচ্ছে।

যে দু’জন ইসাবেলকে অনুসরণ করছিলেন, বিপদ বুঝতে পেরে তারা সেখান থেকে যান। বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। নারীদের পোশাক পরা নিয়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। এবার সরাসরি সাংবাদিককেই জিজ্ঞাসা করা হল তিনি পর্ন ছবিতে অভিনয় করেন কিনা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির