,

প্রথম বলেই শান্ত আউট

news-image

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তর ব্যাটে ধারাবাহিকতা যেন সোনার হরিণ। কিছুতেই নিজেকে মেলে ধরতে পারছেন না বাঁহাতি এই ব্যাটার। আজ রোববার ভারতের বিপক্ষে মোটে ১৮৭ রান তাড়া করতে নেমেও দেখেশুনে খেলতে পারলেন না তিনি।

দীপক চাহারের করা ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরলেন স্লিপে সহজ ক্যাচ দিয়ে। ১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। এনামুল হক বিজয় ৫ আর অধিনায়ক লিটন দাস শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে সাকিব আল হাসান আর এবাদত হোসেনের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ৪১.২ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম ইকবালের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া অধিনায়ক লিটন দাস। মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং উদ্বোধন করান তিনি। কাটার মাস্টার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। ফলে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পায় বাংলাদেশ।

ভারতের প্রথম উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ভারতীয় এই বাঁহাতি ওপেনার করেছেন ১৭ বলে ৭ রান। দলীয় ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট। এই ওভারটা মেডেন দেন মিরাজ। ধাওয়ান আউট হলেও পাওয়ারপ্লে নিরাপদে পার করেন রোহিত শর্মা। ১০ ওভারে ভারত করে ১ উইকেটে ৪৮ রান।

তবে ১১তম ওভারে ভারত খায় জোড়া ধাক্কা। এই জোড়া ধাক্কা দেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন রোহিত শর্মার উইকেট। অসাধারণ এক আর্ম বলে বোল্ড করেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক করেন ৩১ বলে ২৭ রান। ওই ওভারের চতুর্থ বলে পেলেন বিরাট কোহলির উইকেট। যেখানে পুরো কৃতিত্ব লিটন দাসের। কাভারে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৯ রান করেন কোহলি। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না