,

পেলে বললেন, ‘শক্ত আছি’

news-image

অনলাইন ডেস্ক : ক্যানসার আক্রান্ত পেলের শরীরে কেমো থেরাপি কাজ করছে না। শনিবার এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে উদ্বোগ, উৎকণ্ঠা ভর করে। তবে স্বয়ং পেলের বার্তা সবাইকে সাময়িক আশ্বস্ত করতে পারে। তিন বারের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, তিনি শক্ত আছেন।

বাংলাদেশ সময় শনিবার রাতে ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে পোস্ট করেন পেলে। সবাইকে শান্ত ও ইতিবাচক থাকতে বলেন। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ পেলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল।

ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, প্রত্যেককে বলব আপনারা শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি শক্ত আছে। চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মতোই আছি।’

চিকিৎসক ও নার্সিংদের ধন্যবাদ জানিয়ে পেলে বলেন, ‘তারা আমাকে যত্নে রেখেছে। ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমার সুস্থতা কামনায় প্রত্যেকেটা বার্তা ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছি। এই ভালোবাসাই আমাকে স্ফূর্তিতে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব।’

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যানসারের চিকিৎসা চলছে। গত মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এরপর পেলে নিজেই বলেছেন, ‘তেমন গুরুতর কিছু নয়’। কিন্তু শনিবার তার শারীরিক অবস্থার অবনতির খবর মিলে।

ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। তাকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির