সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে ব্যবস্থা নেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে বিএনপি নেতাকর্মীরা যদি নয়াপল্টনে জড়ো হন, তবে পুলিশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে। বিএনপি বলেছে- তাদের অনেক মানুষ জড়ো হবে, সেজন্য তাদের সুবিধার্থেই পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যান তাদের সমাবেশের জন্য বরাদ্দ করেছিলেন। এজন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি নাকি সেটি না করে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) যদি পুলিশ কমিশনারের নিষেধ না মেনে নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা শহরকে সচল রাখতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘চাল-ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে, বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। তারা এবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছেন। তারা চাল-ডাল মজুদ করে কি করে সে বিষয়টি আওয়ামী লীগ দেখছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর