,

মাঠে নেমেই যে রেকর্ডটি গড়বেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির মাঠে নামা মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলেই নিজের ক্যারিয়ারের আরকেটি মাইলফলক যোগ করবেন।

মেসিকে ডাকছে ১০০০ ম্যাচের হাতছানি। পেশাদার ক্যারিয়ারে আজ শনিবার এই রেকর্ড পূর্ণ করবেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটের ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি বার্সেলোনার (৭৭৮) হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এছাড়া বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ৫৩টি খেলেছেন।

এর আগে মেসি চলমান বিশ্বকাপেই দুর্দান্ত দুটি রেকর্ড গড়েছেন। তিনি দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২২টি ম্যাচ খেলেছেন। এছাড়া আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে খেলার রেকর্ডও গড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির