,

কেন আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন, জানালেন রাজ

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। পরপর তার অভিনীত কয়েকটি সিনেমা ব্যবসা সফল হওয়াও নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে তিনি প্রতি ছবি বাবদ ৩০ লাখ টাকা পারিশ্রমিক চাচ্ছেন। ঢালিউডে এত পারিশ্রমিক শাকিব খান ছাড়া কেউ নেন না। এবার এ ‘আকাশছোঁয়া’ পারিশ্রমিকের বিষয়ে ব্যাখ্যা দিলেন রাজ।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন শরিফুল রাজ। তিনি বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

বেশি পারিশ্রমিক চাওয়ায় ছবি হাতছাড়া হতে পারে কি না, সে বিষয়ে তিনি চিন্তিত নন বলে জানান।

রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবি দিয়ে ঢালিউডে পা রাখেন শরিফুল রাজ। এরপর ‘ন ডরাই’,‘পরাণ’ ও ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯