সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত দেবে পুলিশ’

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেবে কি না তা সম্পূর্ণ পুলিশ কমিশনারের ব্যাপার।

মন্ত্রী বলেন, বিএনপি প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা সংসদ ভবনের সামনের রাস্তায় সমাবেশ করতে অনুমতি চেয়েছিল। যুক্তিসংগত কারণেই সংসদের সামনের রাস্তা দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান হয়ে আসছে। ছাত্রলীগের প্রোগ্রাম ছিল। বিএনপির সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রোগ্রাম দুদিন এগিয়ে এনে স্থানটি খালি করার ব্যবস্থা করে দিয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জে নবনির্মিত শায়েগঞ্জ থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন শুনছি বিএনপি তাদের কেন্দ্রীয় অফিসের সামনে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তারা বলছে সারাদেশ থেকে অনেক মানুষ সমাগম ঘটবে ঢাকায়। এমনিতেই দুই কোটি মানুষ বসবাস করেন ঢাকায়। এমতাবস্থায় বাইরে থেকে মানুষের সমাগম হলে রাজধানীর পরিবেশ কী হবে তা সহজে বোঝা যায়। রাজধানীর আইন-শৃঙ্খলা বজায় রাখা, সচল, যানজটমুক্ত রাখতে পুলিশ কমিশনার যা যা করণীয় তাই করবেন। এখানে আমাদের কিছু বলার নেই।’

তিনি আরও বলেন, বিএনপি নাকি লাখ লাখ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দেবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে ওখানেই বসবাস করবেন। বিএনপির মুখপাত্র বলেছেন, ওখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। সেজন্যই তারা নানা ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করেন। চাল-ডাল নিয়ে আসার ইঙ্গিতও সে রকমরই। আমরা তা ভালো করে পর্যবেক্ষণ করছি। আওয়ামী লীগ কখনোই এ ধরনের চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী