,

গুরুতর আহত হয়ে হাসপাতালে ফারিণ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও অভিনয় করছেন সমান তালে। গতকাল রাতে রাজধানীর একটি শপিংমলে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর কুড়িলের একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ফারিণ আহত হন। এ সময় তার বাবা সঙ্গে ছিলেন। মার্কেটের নিচতলা থেকে দোতলায় ওঠার সময় চলন্ত সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে।

আঘাতে তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি তার পায়ের মাংসে ঢুকে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফারিণের দুই পা এতে ভীষণ জখম হয়েছে। আহত হওয়ার পরপরই তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন।

একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’ ও ‘সরি স্যার’ উল্লেখযোগ্য।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না