,

ঢাবিতে গণধোলাইয়ে আহত শিক্ষক হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রুবিনা আক্তার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটানো প্রাইভেটকারটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা চালানোর সময় আহত রুবিনাকে এক কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। পথচারীরা প্রাইভেট কারটি তাৎক্ষনিক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে থামানো হয় প্রাইভেটকারটিকে। এসময় গণধোলাইয়ে গুরুতর আহত হন চালক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহত রুবিনাকে ঢামেক হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে।

নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন জানান, রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকায় তাদের বাসা। তেঁজগাও থেকে ভাবী রুবিনাকে নিয়ে মটরসাইকেল যোগে হাজারীবাগের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে রুবিনা গাড়ির সামনে পড়ে যায়। নুরুল আমিনও পাশে পড়ে যায়। রুবিনা প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যায়। পরে গাড়িটি রুবিনাকে টেনে হিঁচড়ে নিয়ে দ্রুত চালিয়ে যেতে থাকে। নীলক্ষেত পর্যন্ত গেলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং রুবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির