,

মারা গেল বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’

news-image

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। ৩২ বছর বয়সী হাতিটির নাম ‘সৈকত বাহাদুর’। গতকাল সোমবার বিকেলে পার্কের হাতির গোদা নামক বেষ্টনীর ভেতরে এটি মারা গেছে।

এদিন রাতেই ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পার্কের এই কর্মকর্তা বলেন, ‘সোমবার সারা দিন স্বাভাবিক ছিল হাতি সৈকত বাহাদুর। বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো কলাগাছ ও মিষ্টি কুমড়া খেয়েছিল। খাবার গ্রহণের পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এর পরপরই পার্কের চিকিৎসক বেষ্টনীতে গিয়ে শরীর পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান হাতি সৈকত বাহাদুর মারা গেছে।’

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনের বরাত দিয়ে মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হতে পারে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পার্কের ভেটেরিনারি চিকিৎসকের নেতৃত্বে একটি দল ওই হাতির ময়নাতদন্ত সম্পন্ন করার পর এটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

হাতি সৈকত বাহাদুরের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে।

হাতিটির লালনপালন করা মাহুত মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘হাতি সৈকত বাহাদুরকে প্রতিদিনের মতো সোমবার বিকেলে চারটি কলাগাছ ও চারটি মিষ্টিকুমড়া খেতে দেওয়া হয়। স্বাভাবিক আহার গ্রহণের পর পানি পান করে হঠাৎ মাটিতে ঢলে পড়ে। প্রথমে মনে করেছিলাম, হাতিটি খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। মিনিট খানেক পর দেখি মাথাও মাটিতে লুটিয়ে পড়ে। পরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে দ্রুত পার্কের ভেটেরিনারি চিকিৎসক দেখে হাতি সৈকত বাহাদুরের মৃত্যু নিশ্চিত করেছেন।’

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, পার্কে মোট ছয়টি হাতি রয়েছে। তার মধ্যে দুটি পুরুষ এবং চারটি মাদি হাতি। সৈকত বাহাদুর মারা যাওয়া পার্কে বর্তমানে পাঁচটি হাতি রয়েছে।

তিনি আরও বলেন, মারা যাওয়া সৈকত বাহাদুর পার্কে জন্ম নেয়নি। তাকে অন্য জায়গা থেকে উদ্ধার করে আসা হয়েছিল। একটি হাতির গড়ে ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত বাঁচে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না