,

হেরোইনসহ যুবক গ্রেপ্তার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ শামীম শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামীম শেখ গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টার পাড়ার বাসিন্দা। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোয়ালন্দ ঘাট থানার ইমান পাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গ্রামের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে শামীমকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির