সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুদানের ৯ বছর পর আজ ৮ প্রেক্ষাগৃহে ‘হডসনের বন্দুক’

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পেল গোয়েন্দা গল্পের সিনেমা ‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারী নির্মিত ছবিটি আজ শুক্রবার (২ ডিসেম্বর) দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

নির্মাতা জানান, প্রথম সপ্তাহে আটটি প্রেক্ষাগৃহ দিয়ে যাত্রা করছে ছবিটি। এগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী স্কয়ার, লায়ন (জিঞ্জিরা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম-ইন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

তিনি বলেন, আরও কিছু হল আগ্রহী ছিল। কম সংখ্যক হল দিয়েই শুরু করছি। ‘হডসনের বন্দুক’ ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। তবে নানা কারণে এর কাজ পিছিয়ে যায়। অবশেষে দীর্ঘ ৯ বছর পর পর্দায় এলো ছবিটি।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত ‘হডসনের বন্দুক’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মৌসুমী হামিদ। এ ছাড়াও আছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস এম মহসিন, কাজী উজ্জ্বল, অর্ণব অন্তু প্রমুখ। ছবিটিতে তিনটি গান রয়েছে। এর মধ্যে ‘রাতের ফেরিওয়ালা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে সপ্তাহ দুয়েক আগে। যেটি গেয়েছেন সোনার বাংলা সার্কাস ব্যান্ডের প্রবার রিপন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী