,

বিশ্বকাপ ফুটবলে ইতিহাস গড়লেন তিন নারী রেফারি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে নেমে ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার জার্মানি এবং কোস্টারিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য বাঁশি হাতে নিয়েছেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সঙ্গী বাকি সহকারী রেফারিও নারী। তারা হলেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় দোহার আল বাইত স্টেডিয়ামে শুরু হয় জার্মানি এবং কোস্টারিকা ম্যাচটি। ‘ই’ গ্রুপে জার্মানি ও কোস্টারিকার মধ্যেকার ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচেই জার্মানির ভাগ্য ঝুলে আছে। তাও নানা সমীকরণ সঙ্গে নিয়ে।

প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে ও দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে কোস্টারিকার বিপক্ষে তাদের জয় ছাড়া বিকল্প কিছু নেই। স্পেন ও জার্মানি জিতলেই এই গ্রুপ থেকে তারা উঠে যাবে নকআউট পর্বে।

জার্মানি-কোস্টারিকার ম্যাচের বাঁশি বাজানোর আগে ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রাপার্ট ইতিহাস গড়েছিলেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বাছাই ও লিগ-১ এর খেলা পরিচালনা করে। তবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির