,

চিকিৎসার জন্য এবার কোরিয়ায় যাচ্ছেন সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ। মায়োসাইটিস রোগে আক্রান্ত এই অভিনেত্রী অনেকটা সময় ধরেই আমেরিকায় চিকিৎসা গ্রহণ করছিলেন। তবে এবার পরিস্থিতি আরও খারাপের দিকে পৌঁছেছে। এ রোগের উন্নত চিকিৎসার জন্য শিগগিরই দক্ষিণ কোরিয়া পাড়ি দেবেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে রক্তনালিতে ওষুধের নল লাগানো ছবি প্রকাশ করে নিজের অসুস্থাতার কথা ভক্তদের জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস নামের এক বিরল রোগ বাসা বেধেছে তার শরীরে। নিজের ছবির সঙ্গে একটি বিবরণীও প্রকাশ করেছিলেন তিনি।

ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মায়োসাইটিস এমন একটি রোগ যাতে রোগীর দেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তারই সুস্থ সবল পেশিকে শত্রু ভেবে আক্রমণ করে। এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। শুরু হয় ব্যথাও। রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর।

সামান্থা জানিয়েছেন, চিকিৎসকেরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে তিনি সেরে উঠবেন। কিন্তু শারীরিক ও মানসিকভাবে তার মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। কখনও কখনও তার মনে হচ্ছে, আর একদিনও সহ্য করতে পারবেন না তিনি। কিন্তু তবুও সেই মুহূর্ত পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থা এবার পাড়ি জমাবেন দক্ষিণ কোরিয়ায়। সেখানে উন্নত আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে অন্তরালে রয়েছেন এই অভিনেত্রী। এরই মাঝে একাধিক হিন্দি ছবি ও সিরিজের প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু স্বাস্থ্য নিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে সামান্থাকে। তাই এখনো কোনো কাজের ব্যাপারে ‘হ্যা’ বলেননি তিনি।

তবে আরও কতদিন এভাবে নিজেকে আড়াল করে রাখতে হবে তাকে তা শুধু সময়ই বলে দিতে পারবে। সম্পূর্ণ সুস্থ হয়ে পর্দায় আবার প্রাণবন্ত সামান্থাকে দেখতে এখন অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির