,

সারা দেশে অভিযান চালাবে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাঠানো এক আদেশে এই অভিযানের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর বলছে, এটি বিশেষ কোনো অভিযান নয়। আসন্ন কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে এই অভিযান পুলিশের রুটিন ওয়ার্ক।

আদেশে পুলিশের সব ইউনিটের ইউনিটের প্রধান ও জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়েছে। এ সময় আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধী লুকিয়ে থাকতে পারে- এমন স্থানে অভিযান চালাবে পুলিশ। এ ছাড়া অন্যান্য স্থানেও অভিযান চালানো হবে।

আদেশে অভিযান চালিয়ে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মঞ্জুর রহমান বলেন, ‘এটি বিশেষ কোনো অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। সামনে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির