,

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে।

রাজশাহীর আট জেলার সঙ্গে রাজধানীসহ সারাদেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে মহানগরের শিরোইল, ভদ্রা ও রেলগেট বাস টার্মিনালে আসেন যাত্রীরা। বাস না পেয়ে কেউ ফিরে যাচ্ছেন আবার অনেকে বিকল্প যানবাহনের খোঁজ করছেন।

এদিকে ধর্মঘটের ফলে চাপ পড়েছে ট্রেনে। বিভিন্ন রুটের ট্রেনের টিকিট ইতিমধ্যে শেষ হয়েছে। টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়েই রওনা দিচ্ছেন।

ধর্মঘটের অজুহাতে সিএনজি, হিউম্যান হলার, মাইক্রোবাসসহ বিভিন্ন বিকল্প যানবাহনের ভাড়াও দ্বিগুণ হয়েছে। জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়েই নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে।

বুধবার বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথসভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর ধর্মঘটের ঘোষণা দেন।

সাফকাত মঞ্জুর বলেন, ‘মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের কথা বলা হয়েছিল। কিন্তু বেঁধে দেওয়া সময়ে দাবি পুরণ হয়নি। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ ধর্মঘটের আওতায় থাকবে সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন। তবে এরই মধ্যে যদি দাবির পক্ষে আশ্বাস পাওয়া যায় তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।’

৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে এমন অভিযোগে পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, বিষয়টি ‘কাকতালীয়’। রাজনৈতিক দলের সঙ্গে তাদের এই কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই।

বুধবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সে জন্য রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রাখা যাবে না। যেকোনো মূল্যে এ গণসমাবেশ সফল করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়