সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আয়াতের খণ্ডিত মাথা উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে খুন হওয়া শিশু আলিনা ইসলাম আয়াতের দুই পায়ের পর এবার তার খণ্ডিত মাথাটি খুঁজে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বন্দরনগরীর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেইট এলাকায় খণ্ডিত মাথাটি পাওয়া যায়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান জানান, বুধবার যে স্থানে আয়াতের খণ্ডিত পা দুটি পাওয়া গেছে, তার কাছাকাছি স্থানে প্যাকেটে মোড়ানো মাথাটি মিলেছে।

গত ১৫ নভেম্বর বিকেলে আলিনা ইসলাম আয়াত বাসার পাশে একটি মক্তবে পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। ১০ দিন পর গত শুক্রবার তার পরিবার জানতে পারে, তাদের সন্তানকে খুন করেছে তাদেরই বাসার ভাড়াটিয়ার ছেলে আবির মিয়া। আয়াত তাকে চাচ্চু বলে ডাকত।

আয়াতের বাবা সোহেল রানা বাড়ির পাশে একটি মুদির দোকান করেন।

পুলিশকে আবির জানান, মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করেন তিনি। ধরা পড়ে যাওয়ার ভয়ে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।

পরে আবীরকে নিয়ে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করেন। পরে আয়াতের বাবা নগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় শনিবার প্রথম দফায় দুই দিনের রিমান্ডে পেয়ে আবীরকে সঙ্গে নিয়ে আয়াতের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী