,

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষকে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। এদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তারা এই যোজ আগে পাবেন।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে।’ চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। আমরা একটি মৃত্যুও চাই না।’

১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, ১২ বছরের বেশি বয়সীদের ৯৮ শতাংশ প্রথম ডোজ এবং ৯৫ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। টিকা প্রদানের হারের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে পঞ্চম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির