,

ফের হাসপাতালে ভর্তি পেলে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বকে চিন্তায় ফেলে দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফের হাসপাতালে ভর্তি হতে হল তাকে।

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সাও পাওলোর একটি হাসপাতালে নিয়ে যেতে হয় পেলেকে।

তবে ভক্তদের উদ্বিগ্ন হতে দেখে ইনস্টাগ্রামে বাবার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন পেলের মেয়ে কেলি নাশ্চিমেন্টো।

বাবাকে নিয়ে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, বাবার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে অনেক কিছু দেখছি। নিয়মিত চেকআপের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার ভাইবোনেরা ব্রাজিলে রয়েছে। কোনো জরুরী পরিস্থিতি বা আশঙ্কাজনক কিছু নয়।’

পেলে কন্যা আরও লিখেন, ‘নববর্ষ পালন করতে আমি ব্রাজিল যাব। তোমাদের কথা দিচ্ছি তখন কিছু ছবি পোস্ট করব। সবার অফুরান ভালোবাসার জন্য ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা