,

ষাটোর্ধ্ব, গর্ভবতী ও সম্মুখসারির যোদ্ধাদের ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ টিকাদান বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি।

বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

তিনি আরও জানান, দেশে চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। এরই মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছে ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন। আর বুস্টার ডোজের আওতায় এসেছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন মানুষ।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সি যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির