,

আওয়ামী লীগ নেতার বাসায় নৈশভোজে পিটার হাস

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

গত সোমবার (২৮ নভেম্বর) রাতে শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে শাম্মী আহমেদ বলেন, এ ভোজ ছিল ‘আন অফিশিয়াল’ ও ‘সৌজন্যমূলক’ । একে বৈঠক বলা যায় না। সেখানে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতাও ছিলেন।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকা এক নেতা বলেন, ‘এ নৈশভোজ অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে পিটার হাসের সঙ্গে কথা হয়। তবে নৈশভোজে মার্কিন দূতাবাসের এ কর্মকর্তাকে কিছু গুজব সম্পর্কে স্পষ্ট করা হয়েছে। তবে সেটি সিরিয়াস কিছু নয়, স্বাভাবিক আলোচনা’।

এ ভোজে বিশেষ করে গলদা চিংড়ির স্বাদের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নৈশভোজে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফও অংশ নেন। আর মার্কিন পিটার হাসের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মাহবুব-উল আলম হানিফ বলেন, পিটার হাসের সঙ্গে দুই দেশের সম্পর্ক এবং ব্যবসা–বাণিজ্যের প্রসার নিয়ে আলাপ হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নয়ন করা নিয়ে আলোচনা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির