,

শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’, থাকছে না বয়সের বাধা

news-image

বিনোদন প্রতিবেদক : শুরু হচ্ছে চ্যানেল আই আয়োজিত সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সেরাকণ্ঠ’। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ডের মধ্যদিয়ে শুরু সিজন ৭-এর আসর। এবার আয়োজনের সবচেয়ে বড় দিক- আগের ছয়টি আয়োজনে নির্দিষ্ট বয়সের প্রতিযোগীদের অংশ নিতে পেরেছেন। তবে এবার আর সেটি থাকছে না। আজ মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘এবারের প্রতিযোগিতায় কোনও বয়স নির্ধারণ নেই। ছোট-বড় যে কেউ এবারের আয়োজনে অংশ নিতে পারবে।’

আর এবার বিচারক প্যানেলে থাকছেন তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। শুধু তাই নয়, এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর উপস্থাপনা করবেন মারিয়া নূর। পাশাপাশি এবার উত্তর আমেরিকাতেও হবে এর প্রতিযোগীদের অডিশন।

আজ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন-এর সভাপতি শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিরতির পর অনেক চমক নিয়ে আসছে সেরাকণ্ঠ সিজন-৭। এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামীতে সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে তাদের জন্যও আগাম অভিনন্দন।’

অন্যতম বিচারক রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি, এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।’

অন্য বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির