,

পরীক্ষার হলে ঢুকে ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরীক্ষার হল থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন উপজেলার সফর আলী ভূঁইয়া কলেজের এজিএস। আর হল থেকে নিয়ে যাওয়া শিক্ষার্থীর নাম আরিফা আক্তার (১৯)। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, আজ সকালে কলেজে পৌরনীতি পরীক্ষা দিতে আসেন আরিফা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই ছাত্রলীগ নেতা ইকবাল তাকে নিয়ে চলে যান। আরিফা উপজেলার হাইজাদি ইউনিয়নের আনোয়ার হোসেন ও ফিরোজা বেগমের মেয়ে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ছোটবোনকে নিয়ে পরীক্ষা দিতে যান আরিফা। তার ছোটবোনও পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে ছাত্রলীগ নেতা ইকবাল হলে প্রবেশ করেন এবং ‘কথা আছে’ বলে আরিফাকে ডেকে নেন। পরে তারা সবার সামনেই হল ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ হলে ছুটে আসে।

রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান জানান, কেউ হল থেকে বেরিয়ে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে কিনা তিনি অবগত নন। তবে আজ একজন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জানান তিনি।

তবে আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ বলেন, ‘ইকবালের সঙ্গে আরিফার প্রেমের সম্পর্ক রয়েছে। কয়েকমাস আগে ইকবালের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা কয়েকজন আরিফার বাড়ি গিয়েছিলাম। ওই সময় আরিফার মা জানিয়েছিলেন, তার বাবা আনোয়ার হোসেন মালয়েশিয়া আছেন। ৪ ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবেন। কিন্তু এর আগেই আরিফার মা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করায় ইকবাল ও আরিফা স্বেচ্ছায় একে অপরের সঙ্গে চলে গেছেন।’

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, ‘খবর পেয়ে আমরা রোকন উদ্দিন মোল্লা কলেজে যাই। সেখানে মেয়েটির মা’ও আসেন। এর কিছু সময় পরেই মেয়েটি তার মাকে ফোন করে। ফোন করে সে জানায়, তাকে কেউ অপহরণ করেনি। সে স্বেচ্ছায় ইকবালের সঙ্গে চলে গেছে। তিন মাস আগেই তাদের বিয়ে হয়েছে।’

আরিফার মা ফিরোজা বেগম বলেন, ‘মেয়েকে আমি ফোনে বলেছিলাম যেন ফিরে এসে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সে শুনেনি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, আজ সন্ধ্যা পর্যন্ত মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না