,

মদ খেলে আজ আদালতে আসতে হতো না’

news-image

আদালত প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে তিনি আদালতে আসেন।

বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বেলা পৌনে ১১টার দিকে পরীমনির জবানবন্দি গ্রহণ শুরু করে ১১টা ২৫ মিনিটের আংশিক অবস্থায় তা শেষ হয়। এদিন আংশিক জবানবন্দি শেষে বিচারক আগামী ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।

সাক্ষ্য গ্রহণকালে আদালতে আসামি তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম উপস্থিত ছিলেন। অপর আসামি নাসির উদ্দিন মাহমুদ অসুস্থ মর্মে উপস্থিত না হতে পারায় সময় আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

পরীমনি তার আংশিক জবানবন্দিতে মামলার অভিযোগ বর্ণনা করেন। আদালতে পরীমনি বলেন, ‘সেদিন আসামিদের কথা অনুযায়ী তাদের সঙ্গে বসে মদ খেলে আজ হয়তো আদালতে আসতে হতো না।’

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত।

এর আগে গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড