,

এসএসসিতে জিপিএ ৪.৬৭ পেয়ে আত্মহত্যা

news-image

গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৭ পাওয়ার পর স্যাভলন পানে আত্মহত্যা করেছে প্রমা দত্ত নিঝুম নামে এক শিক্ষার্থী। সে বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে। নিঝুম স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, দুপুরে এসএসসির ফলাফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে বিষন্ন হয়ে যায় নিঝুম। পরে বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্যাভলন পান করে অসুস্থ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

 

এ জাতীয় আরও খবর

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ