,

এক ওভারে ৭ ছক্কার নতুন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডের করা এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

এবার এক ওভারে ৭টি ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় আরেক তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়।

ভারতের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে এক ওভারে (৬, ৬, ৬, ৬, ৬ (নো বল), ৬, ৬) ৭টি ছক্কা হাঁকান মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিনায়ক গায়কোয়াড়।

আহমেদাবাদে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৪৯তম ওভার শুরুর আগে মহারাষ্ট্রের রান ছিল ৫ উইকেটে ২৭২ রান। উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিবার সামনে ছিলেন মহারাষ্ট্র অধিনায়ক ও ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি ব্যাটিং করছিলেন ১৪৭ বলে ১৬৫ রানে। পরের ওভারে ৪৩ রান আদায় করে নেন গায়কোয়াড়।

শিবার আগে লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে ১ ওভারে ৪৩ রান দিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলেম লাডিক। সেক্ষেত্রে অবশ্য ব্যাটসম্যান ছিলেন দুজন—নর্দার্ন ডিস্ট্রিক্টের ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার। ওই ওভারটি ছিল এমন- ৪, ৬, নো, ৬, নো, ৬, ১, ৬, ৬, ৬।

হ্যাম্পটন ও কার্টারের আগে রেকর্ডটি হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে, নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে। তার আগের রেকর্ডটি হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর আলাউদ্দিন বাবুর ১ ওভারে উঠেছিল ৩৯ রান। ব্যাটসম্যান ছিলেন এল্টন চিগুম্বুরা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির