,

ইতালিতে জরুরি অবস্থা

news-image

অনলাইন ডেস্ক : জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি। ভয়াবহ ভূমিধসে শিশু ও নবজাতকসহ ৭ জন নিহতের পর দেশটি জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। আজ সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি একে ব্যতিক্রমী বন্যা ও ভূমিধসের ঘটনা বলে উল্লেখ করেছেন।

রিপোর্ট, ভারী বর্ষণজনিত ঘটনায় সৃষ্ট ভূমিধসে দেশটিতে গতকাল রোববার সকাল পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ২০৯ জনের বেশিজনকে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় লোকদের ২ মিলিয়ন ইউরো ত্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গত শনিবার থেকেই এটি কার্যকর হয়েছে।

গত শনিবার ইতালির ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। এখনো উদ্ধার অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির