,

পুনর্মিলনের খবর দিলেন যশ

news-image

বিনোদন ডেস্ক : এক সময় পরস্পরকে ‘বোনুয়া’ নামে ডাকতেন মিমি-নুসরত। কিন্তু টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। এই দুই ছায়াসঙ্গীর মধ্যেও হঠাৎ দূরত্ব ঘনায়। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন রটে দুই বান্ধাবীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যদিও এর কারণ অস্পষ্ট। এবার তাদের ‘বন্ধুতা’র কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

গতকাল রোববার যশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই বান্ধবীর ছবি দেন। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন মিমি-নুসরত। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে এক হন মিমি-নুসরত।

জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে যশ লেখেন, ‘দিজ বন্ড’।

যশের ওই পোস্ট নুসরত ও মিমি দু’জনেই শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেত্রী মানেই তাদের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা সর্বদা। কিন্তু প্রথম হওয়ার প্রতিযোগিতা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন মিমি-নুসরত। মাঝে অবশ্য দূরত্ব আঁচ পাওয়া গেলেও নভেম্বরের সন্ধ্যায় এই দুই তারকার যুগলবন্দি যেন শুভক্ষণের আভাস দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির