,

মাদারীপুরজুড়ে ‘ডাকাতি হবে’ আতঙ্ক! পুলিশ বলছে ‘গুজব’

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌর শহর এবং সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন পাড়া ও মহল্লা পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। বাসিন্দাদের সতর্ক করতে একাধিক জায়গায় মাইকিং করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ডাকাতদলের হানা দেওয়ার খবরটি গুজব। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর, করদি, উত্তর চিড়াইপাড়া, নয়াচর, থানতলী, পিটিআই এলাকাসহ শিবচর উপজেলা ও কালকিনি বিভিন্ন এলাকায় ডাকাতদলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়।

সদর উপজেলার বিভিন্ন এলাকার অনেকে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেসব পোস্ট থেকে জানা গেছে, মাইকিং শোনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

নাসির নামে একজন জানান, শিবচরের নলগোড়া খাজারডেক নামক এলাকার একটি মসজিদের মাইকে প্রায় ১২টা ৫৮ মিনিটে মাইকিং করছে। জাফরুল নামে একজন জানান, কালকিনিতে ১২টা ৫৮ মিনিটেও মাইকিং করছে। আসলে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। মস্তফাপুরের হাফিজ নামে একজন জানান, আমি মাইকিং শুনে বাড়ি থেকে বের হয়েছি লাঠি নিয়ে। তবে এটা অন্য কিছু কি-না তা আমার জানা নেই।

সচেতন নাগরিক এম এইচ সোহাগ বলেন, সারারাত এত মাইকিং সেটার কি হবে। এত এত আতঙ্ক সৃষ্টি হয়েছে, ঘরের বৃদ্ধ ও শিশুরা ভয়ে সারারাত কাটিয়েছে এটার কি হবে। যুবকরা দেশি অস্ত্র ও লাঠি নিয়ে নিজ নিজ এলাকা পাহারা দিতে বাধ্য হয়েছে। তাহলে এই গুজব রটাল কে তার বিচার হওয়া প্রয়োজন আছে তো। রাখালের গল্পটা মনে হয় আমাদের অনেকের জানা, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ। কিন্তু একদিন ঠিকই আসছে সেদিন কাউকে পাওয়া যায়নি বা কেউ বিশ্বাস করেনি। তবে কেউ গুজব বা মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।

পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাতদলের হানা দেওয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার চৌধুরী বলেন, আমাদের কাছে ম্যাসেজ আসছে মস্তফাপুরের আশপাশে ডাকাতি হতে পারে, তাই সর্তক থাকতে বলেছি। আমরা তো কাউকে মাইকিং করতে বলিনি। এগুলো গুজব, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যাক্কারজনক। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির